Advertisement

লক্ষ্মীপুরে গণঅধিকার পরিষদের সভায় হামলা, আহত-৫

লক্ষ্মীপুরে গণঅধিকার পরিষদের সভায় হামলা, আহত-৫

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ গণঅধিকার পরিষদের সভা চলাকালীন সময়ে আকস্মিক অতর্কিতভাবে কমলনগর ছাত্রলীগের কর্মীরা হামলা করে ৫জনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহতদের পুলিশ উদ্ধার করে স্থানীয় হাসপাতাল, ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে।

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে বুধবার বিকেলে স্থানীয় তোরাবগঞ্জ বাজারে যুব পরিষদের পরিচিতি সভা চলছিল। এসময় আকস্মিকভাবেই উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি হারুনুর রশিদের নেতৃত্বে একদল উগ্রবাদী ক্যাডার হামলা চালিয়ে সার্জেন্ট সোলায়মান চৌধুরি, সার্জেন্ট সাইফুল ইসলাম, প্রফেসর ওসমান হোসাইন আরিফ, মেহেদি হাসান পলাশ ও তাজউদ্দিনকে পিটিয়ে রক্তাক্ত জখম করে।

পুলিশ এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। এই নিয়ে মামলার প্রস্তুতি চলছে বলে ভুক্তভোগীরা জানান।